• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:৩২
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:৩২

9608

আ’লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ঢাকার সাভারে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৮০-৯০ নেতাকর্মী মশাল মিছিল করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় ৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, মশাল মিছিলের করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com