• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারফিউর চতুর্থ দিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ১:৫৮
আপডেট: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ১:৫৮

9685696 3

কারফিউর চতুর্থ দিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে গত শনিবার কারফিউ জারির পর আজ মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো তা অব্যাহত আছে। সেই সঙ্গে সরকার আজ মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে বলে গতকাল ঘোষণা দিয়েছিল। সারাদেশের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি:

কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে, সেই সাথে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গেছে
·আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এবং র‍্যাব। তারা এটিকে ‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে‌‌’ অভিযান বলে বর্ণনা করছে।
·গত কয়েকদিনের সংঘাত-সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত ১৪১ জননিহত হয়েছেন, মঙ্গলবার সকালে এখনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
·টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছেনা
·আজ সরকারের চারমন্ত্রী একসঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে।সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com