• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মুন্না’র ইফতার মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৮:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৮:৩৮

96000028

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মুন্না’র ইফতার মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
গতকাল ১৭ মার্চ সোমবার আফতাবনগরের ‘পোলারিস ক্যাফে’ রেস্তোরাঁয় চিত্রনায়ক মোঃ মাহবুবুর রশিদ মুন্না’র আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়।

বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নৌঅধিদপ্তরের মহাপরিচালক, সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাগণ, আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, প্রিন্সিপাল, আলেম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন, আজকের মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ।

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা শিবা শানু, চিত্রনায়ক কায়েস আরজু সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ। তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com