• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ৬:৩৫
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ৬:৩৫

966225874

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশের ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পাঁচতলা ওই ভবনের নিচতলায় সেনেটারি দোকান, দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং তিন ও চার তলায় আবাসিক ভবন। এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি সাত তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত তলা ভবনের ৪, ৫, ৬ ও ৭ তলা আবাসিক ভবন। এই সাততলা ভবনেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁঁয়ায় ছেঁঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আটজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় শতাধিক মানুষকে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থলে ৫টি অ্যাম্বুলেন্স রয়েছে।

এসি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পুলিশ বলছে, ওই ভবনের তিন ও চার তলার আবাসিক ভবনে মরদেহ থাকতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com