• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার, নিহত ১৯

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৮:১৬
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৮:১৬

960013

ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার, নিহত ১৯

পুরান ঢাকার সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে পর-পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমে জানান, বুধবার পুনরায় উদ্ধার অভিযান শুরুর পর বিকেল সাড়ে ৪টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে পর-পর দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাদের মধ্যে একজনের নাম জানা গেছে। মমিন উদ্দিন সুমন নামে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ বছর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গতকালই ১৭ জনের প্রাণহানির তথ্য পাওয়া যায়। আজ সেই তালিকায় যুক্ত হলেন আরও দুজন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শরীরে অন্যান্য আঘাতও আছে। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে, একজন আইসিইউতে ও সাতজন এইচডিইউতে রয়েছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com