• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাদিয়াকে চাপা দেয়া বাসের চালক-সহকারী গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৪২
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৪২

960005

নাদিয়াকে চাপা দেয়া বাসের চালক-সহকারী গ্রেফতার

প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেয়া বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে ভাটারা থানার পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বলেন, বাসটিকে গতকালই ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। বাসের চালক ও তার সহযোগী গতকাল পালিয়ে গিয়েছিলেন। আজ তাদের গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে দেখা গেছে, চালকের লাইসেন্স ছিল। বাসটির ফিটনেসও ঠিক ছিল।

নাদিয়া নিহত হওয়ার ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন গতকাল সড়ক পরিবহন আইনে মামলা করেন। এই মামলায় লিটন ও খায়েরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com