• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিলিস্তিনে গণহত্যা বিশ্ব মুসলিম মানবতার নিরবতা গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৯
আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৯

988858 2

ফিলিস্তিনে গণহত্যা বিশ্ব মুসলিম মানবতার নিরবতা গ্রন্থের মোড়ক উন্মোচন

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমাধান করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশসমূহ। ফিলিস্তিনের মানবিক বিপর্যয় সৃষ্টিকারী ইসরায়েলকে তারাই থামায়, সমগ্র বিশ্বের শান্তি-স্বস্তি ও স্থিতিশীলতার ব্যাপারেও যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহ ভূমিকা রাখতে পারে। কিন্তু ফিলিস্তিনিদের মহাবিপর্যয় ও মহাবিপদ থেকে মুক্তির ব্যাপারে বিশ্ব মোড়লদের একযোগে নীরবতা পৃথিবীর সমাজ ও রাষ্ট্রপুঞ্জকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে।

গত ৭০ বছরের দীর্ঘ নির্মমতার পর ইসরায়েলে হামাস কর্তৃক অতর্কিত হামলা এবং প্রায় ২০০ ইসরাইলি বেসামরিক নাগরিককে (যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে) অপহরণের ঘটনায় সবাইকে হতবাক করে দিয়েছে। সেদিনের হামাস-কাণ্ডকে ইস্যু করে ইসরায়েলকে লেলিয়ে দিয়ে বিশ্ব মোড়লেরা তামাশা দেখছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের ড্রোন হামলা, তির ছোড়া ও হাইজ্যাকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দিবারাত্রি বোমাবর্ষণের মাধ্যমে গাজাবাসীকে চিরতরে বিলীন করে দেওয়ার উন্মত্ততায় বিরামহীনভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
বিশ্বের সকল শান্তিকামী ও মুক্তিকামী মানুষের সকল দাবি উপেক্ষা করা হচ্ছে। যেখানে ব্রিটেন ও আমেরিকা ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ সৃষ্টি করবে, শান্তির পরিবেশ তৈরি করে দেবে; সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগ বাড়িয়ে যুদ্ধজাহাজ, অস্ত্র-গোলা এবং ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞে ব্যাপক উসকানি দিচ্ছে।
বিশ্বের বিক্ষুব্ধ মানুষের আর্তচিৎকার ও জাতিসংঘের আহাজারিকে উপেক্ষা করে ইসরায়েল ৭০ বছর ধরে ফিলিস্তিনে জুলুম-নিপীড়ন ও মানববিধ্বংস চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্বে যুদ্ধবিরোধী কণ্ঠস্বর, সেই ১৯৪৭ সাল থেকেই ধ্বনিত ও প্রতিধ্বনিত হচ্ছে। শুধু তা-ই নয়, খোদ মার্কিন জনতা এবং ব্রিটেনের জনতার বৃহৎ অংশ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। সকলের দাবি যুদ্ধ বন্ধ করো। সর্বত্র ভাগ্যহত ফিলিস্তিনবাসীকে রক্ষা করার আকুতি।

সমগ্র পৃথিবীর আর্তনাদ ও দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংগঠনকে ইসরায়েল কেয়ার করে না।

জাতিসংঘের কোনো নীতি ইসরায়েল কখনো মানেনি এবং মানবে না। কেননা তার খুঁটি হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছেন। তিনি যখন ইসরায়েল সফরে গেলেন, তার সামনেই ইসরায়েল গাজা এবং সেখানকার জনবহুল একটি হাসপাতালে বোমা হামলা করে চিকিৎসারত আহত নারী-শিশু এবং কমপক্ষে ৫০০ রোগীসহ সহস্রাধিক নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

মি. বাইডেন যখন ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তাকে উদ্দেশ করে একটি লেখায় স্বাগত জানিয়ে উল্লেখ করেছিলাম, দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনের চূড়ান্ত বিজয় অর্জন করে বাইডেন যে ইতিহাস রচনা করেছেন, সেটি অনেকের বেলায় ঘটেনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচণ্ড দাপটের মুখে বাইডেন বৃদ্ধ বয়সেও তেজি ঘোড়ার মতো আমেরিকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের কল্যাণের জন্য ছুটে বেড়িয়েছেন। এই বাস্তবতার প্রেক্ষিতে বিশিষ্ট লেখক ও গবেষক সাব্বির উদ্দিন আহমেদ একাত্তর প্রকাশনী থেকে ঐতিহাসিক বই লিখেছেন ” ফিলিস্তিনে গণহত্যা বিশ্ব মুসলিম মানবতার নীরবতা “গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় ২২ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার রাত ৭ টা ৩০ মিনিটে একুশে বইমেলার মোড়ক মঞ্চে। এসময় উপস্থিত ছিলেন লেখক সাব্বির উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ছড়াকার আসলাম সানি, কবি মাহামুদুল হাসান নিজামী এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, অধ্যক্ষ মোহাম্মাদ কালরুল ইসলাম সহ লেখক,গবেষক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com