• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিরপুরে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৪
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৪

96666696 2

মিরপুরে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতেনাতে আটক হয়েছেন । বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা । তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।
মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল। এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com