• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে: ডিবি হারুন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৫:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৫:৫২

96656896

রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে: ডিবি হারুন

জনতার আওয়াজ ডেস্ক
গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই। এছাড়া ভালোভাবে খোঁজ নিয়ে সন্তান দত্তক নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অপহরণের সাত দিন পর গতকাল বুধবার আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। একই সঙ্গে শিশু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারিবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আড়াই বছরের শিশু তাওসীন। অন্য দিনের মতোই খেলার সঙ্গী ছিল বোনসহ অন্যরা। কিন্তু হঠাৎ অপরিচিত এক নারী চকলেট, চিপসের লোভ দেখিয়ে ছোট্ট তাওসীনকে দোকানে নিয়ে যান। এমন কি অন্য সঙ্গীরা টের পাওয়ার আগে অবুঝ এই শিশুকে অপহরণ করেন বোরকা পরিহিত এক নারী।

অনেক খোঁজার পরও তাওসীনকে না পাওয়ায় তার রিকশাচালক বাবা আইনরক্ষাকারী বাহিনীর শরাণাপন্ন হন। করেন মামলাও। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি কুমিল্লা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে। জানা যায়, ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয় শিশুটিকে।

শিশু পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এ ব্যাপারে আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com