• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৫ দিনে সংস্কার, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ খুলে দিল ডিএসসিসি

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৯:৫৯
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৯:৫৯

২৫ দিনে সংস্কার, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ খুলে দিল ডিএসসিসি

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মাত্র ২৫ দিনের সংস্কারকাজ শেষে কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ আবারও সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। তবে এখন থেকে ব্রিজটি শুধু পথচারীদের চলাচলের জন্য ব্যবহার করা যাবে।

শুক্রবার (২৮ আগস্ট) ব্রিজটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসির নিজস্ব অর্থায়ন ও নিবিড় তত্ত্বাবধানে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। ১৪৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ২ মিটার প্রশস্ত এই ব্রিজটি কামরাঙ্গীরচর এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর একটি।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ডিএসসিসি কাজ করে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে অল্প সময়ের মধ্যে ব্রিজটির সংস্কার সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ঘোষণা দেন, এখন থেকে লোহার ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com