• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৭ বছরে ৬০০ শিশু অপহরণ, অবশেষে পুলিশের হাতে ধরা

প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩ ৫:২৫
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩ ৫:২৫

9666333696 1

৭ বছরে ৬০০ শিশু অপহরণ, অবশেষে পুলিশের হাতে ধরা

স্কুল, বাজার, রেস্টুরেন্ট, কোচিং কিংবা মাদরাসার সামনে প্রথমে শিশুদের টার্গেট করত অপহরণকারীরা। এরপর টার্গেট করা শিশুকে তার বাবা-মায়ের বন্ধু কিংবা ব্যবসায়িক পার্টনার বলে পরিচয় দিতো তারা। এরপর তাদের সঙ্গে ওই শিশুকে নিয়ে গিয়ে ভালো ব্যবহার করে আর্থিক অবস্থা জেনে কৌশলে নাম্বার নিয়ে শিশুটির মা-বাবাকে ফোন দিয়ে অপহরণ হয়েছে জানিয়ে ১০-৫০ হাজার টাকা দাবি করতো। আর মুক্তিপণ মিললেই ছেড়ে দেওয়া হয় শিশুটিকে। এভাবে অন্তত ৬০০ শিশুকে অপহরণ করেছে একটি চক্র৷ আর এই চক্রটিরই মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৬ মে) দুপুরে ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, গ্রেফতার হওয়া এই তিনজনের নাম হলো, চক্রের মূলহোতা মো. মিল্টন মাসুদ (৪৫), মো. শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)।

তিনি জানান, গত ২৪ মার্চ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে ৬ বছরের শিশু শাহিন শেখ হারিয়ে গেলে এ সংক্রান্ত একটি জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। তদন্তের সূত্র ধরে প্রথমে অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। উত্তরা এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে উত্তরা পূর্ব থানার একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্তের পর অভিযান পরিচালনা করে এবং ৩ জনকে গ্রেফতার করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com