• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানিকগঞ্জে ভোটের সমীকরণে আলোচনায় নারী ভোটার

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:৫৯
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:৫৯

966625985

মানিকগঞ্জে ভোটের সমীকরণে আলোচনায় নারী ভোটার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের তিনটি আসনের নির্বাচনী এলাকায় যতগুলো ভোটার রয়েছে তার মধ্যে অর্ধেকই নারী। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষদের পাশাপাশি ঘিরে নারী ভোটারদের গুরুত্ব বেড়েছে অনেক বেশি। পাশাপাশি আসন্ন নির্বাচনে একজন জননন্দিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নারী ভোটারদের মধ্যে ভোটের আগ্রহ বেড়েছে। যা বিগত দিনে তেমনটা দেখা যায়নি। জেলার তিনটি আসনেই নারী ভোটারাই যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ে অন্যতম ভূমিকা রাখবে ভোটের পরিসংখ্যানই বলছে সেই বাস্তবতার কথা। জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৬৮ হাজার ৫২৩ জন এবং নারী ভোটার ৬ লাখ ৬৬ হাজার ১৬২। অর্থাৎ নারী ও পুরুষ ভোটারের ব্যবধান মাত্র ২ হাজার ৩৩১ জন। তবে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী। মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত নারী প্রার্থী আফরোজা খান রিতা। জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-২ আসনে পুরুষ ভোটারের চাইতে তুলনামূলক নারী ভোটার বেশি। মানিকগঞ্জ-১ আসনে নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৩১৮ জন, যা পুরুষ ভোটারের চেয়ে ১ হাজার ৩৫৬ জন বেশি। একইভাবে মানিকগঞ্জ-২ আসনে নারী ভোটার সংখ্যা পুরুষের চেয়ে ১ হাজার ৮৫১ জন বেশি। মানিকগঞ্জ-৩ আসনে পুরুষ ভোটার সংখ্যায় কিছুটা এগিয়ে থাকলেও এই আসনের নারী ভোটাররা ভোটের মাঠে সবচাইতে বেশি তৎপর। কারণ এই আসনে নারী ভোটারদের মধ্যে সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রিতা একজন জনপ্রিয় নারী প্রার্থী। ভোটের মাঠের বিশ্লেষণ এবং সমীকরণে রিতা সবদিক থেকেই এগিয়ে। স্কুলশিক্ষক শাহীন নাহার লিমার মতে, মানিকগঞ্জের ইতিহাসে কোনো সরকারের সময় সংসদ সদস্য কোনো নারী প্রতিনিধি ছিলেন না। এবার সুযোগ এসেছে জাতীয় সংসদে মানিকগঞ্জ থেকে নারী প্রতিনিধিত্ব করার। আমি একজন নারী হিসেবে মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী-পুরুষ উভয় মিলে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। এই আসনের নারীদের মুক্তি, নারীদের সমস্যার কথা নারীরাই ভালো বোঝেন। শুধু মানিকগঞ্জ ৩ আসনই নয় জেলার তিনটি আসনেই সামগ্রিকভাবে নারী ভোটারদের প্রভাব উপেক্ষা করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ের ক্ষেত্রে নারী ভোটারদের ভূমিকা সবচাইতে বেশি থাকবে। যে কারণে প্রত্যেক প্রার্থী পুরুষদের পাশাপাশি সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে নারী ভোটারদের দিকে। তবে মানিকগঞ্জের বিগত দিনের ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, বিএনপি অধ্যুষিত জেলা হওয়ার পেছনে নারীদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। নারী সংগঠক আতিকা ইসলাম বলেন, নারী ভোটারদের কেন্দ্রমুখী করতে সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপদ পরিবেশ। শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকলে নারীরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নারী ভোটাররা এখন সচেতন, তারা ভোটের মাধ্যমেই নিজেদের মত প্রকাশ করতে চান। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান হওয়ায় মানিকগঞ্জে নারী ভোটাররা নির্বাচনের ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। তিনি বলেন, যে দল বা প্রার্থী নারীবান্ধব কর্মসূচি ও বাস্তবসম্মত ইশতেহার দিয়ে নারী ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তারাই এগিয়ে থাকবেন। এদিকে নারী ভোটারদের মধ্যেই দেখা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা। অনেক নারী ভোটার বলছেন, তারা নারী প্রার্থীকে এগিয়ে রাখতে আগ্রহী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশ্বাস দিয়েছে প্রশাসন। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com