• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনেকবার বিয়ে করে ফেলছি: বাহুবলী খ্যাত তামান্না

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৪:৪৬
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৪:৪৬

966632587 16

অনেকবার বিয়ে করে ফেলছি: বাহুবলী খ্যাত তামান্না

বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারা দুজনেই বিষয়টি নিয়ে নীরবতার নীতি পালন করে আসছেন।

অবশেষে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’ খ্যাত তামান্না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি। কিছু গুঞ্জন চারপাশে শোনা যাচ্ছে। সেগুলো পরিষ্কার করার প্রয়োজন বোধ করছি না। এ বিষয়ে এর বেশি কিছু আসলে বলার নেই।

তামান্নার মতে, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি চর্চা হয়। তার ভাষ্য, আমি জানি না কেন, এমন হয়। কিন্তু সত্যিকার বিয়ের আগেই মেয়েদের কয়েকবার বিয়ে দেওয়া হয়! প্রতি শুক্রবার আমাদের বিয়ে হয়! এরপর শুনি, ‘ওহ তুমি এখনো বিয়ে করোনি!

বিরক্তি আর আক্ষেপ প্রকাশ করে তামান্না ভাটিয়া বলেন, মানুষ আমাকে অনবরত বিয়ে দিয়ে দিচ্ছেন, ডাক্তার থেকে ব্যবসায়ী অনেকের সঙ্গে! আমার মনে হয়, আমি ইতোমধ্যে অনেকবার বিয়ে করে ফেলেছি। বুঝতে পারছি না, আমি সত্যিকার বিয়ে করলে কী ঘটবে। মানুষ কি আদৌ তখন উচ্ছ্বসিত হবে? তারা ভাববে এটা হয়ত আরো একটা গুঞ্জন!

উল্লেখ্য, গত জানুয়ারিতে তামান্না ও বিজয় ভার্মার চুম্বনের দৃশ্য সামনে আসে। সেই ভিডিওটা ছিলো গোয়া সমুদ্র সৈকতে ধারণ করা। শোনা যায়, তারা দুজন সুজয় ঘোষের নির্মাণে ‘লাস্ট স্টোরিজ টু’ত অভিনয় করেছেন। ওই সূত্রেই ঘনিষ্ঠ হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com