• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা!

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৫:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৫:৩৮

96585485

অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা!

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ শ্রীলীলা অল্প সময়েই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। আল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে ঝড় তোলা এই অভিনেত্রীর বয়স মাত্র ২৪ হলেও ক্যারিয়ারে সাফল্য এসেছে দ্রুতই।

অবিবাহিত শ্রীলীলা ২০২৫ সালে প্রকাশ্যে আনেন তাঁর ব্যক্তিগত জীবনের এক ভিন্ন অধ্যায়—তিন কন্যাসন্তানের মা হওয়ার বিষয়টি। জানা যায়, মাত্র ২১ বছর বয়সে তিনি প্রথমবারের মতো মাতৃত্ব গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় সন্তানদের কথা গোপন রেখেছিলেন তিনি। সম্প্রতি সেই সিদ্ধান্তের পেছনের কারণও জানান অভিনেত্রী।

শ্রীলীলার ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে প্রথম ছবি ‘কিস’-এর কাজের সময় তিনি একটি অনাথ আশ্রমে যান। সেখানেই বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশু—গুরু ও শোভিতার সঙ্গে পরিচয়। তাদের দেখে মায়া জন্মায় তাঁর মনে। তখনই মনে হয়, দত্তক নিলে এই দুই শিশুর জীবন হয়তো আরও সুন্দর হতে পারে। সেই ভাবনা থেকেই বিয়ের আগেই তিনি দুই সন্তানের দায়িত্ব নেন। পরে ২০২৫ সালে আরও এক কন্যাসন্তানকে দত্তক নেন শ্রীলীলা।

সন্তানদের পরিচয় গোপন রাখার বিষয়ে অভিনেত্রী জানান, শুরুতে তিনি বিষয়টি কাউকে জানাননি। পরে যে আশ্রম থেকে শিশুদের দত্তক নেওয়া হয়েছিল, তারাই অনুরোধ করে বিষয়টি প্রকাশ্যে আনতে। শ্রীলীলার মতে, তাঁর উদ্যোগের কথা জানলে অন্যরাও হয়তো অনুপ্রাণিত হতে পারেন। তিনি বলেন, সন্তানদের সঙ্গে একসঙ্গে না থাকলেও তাদের যথাযথ যত্ন নেওয়া হচ্ছে।

শ্রীলীলার ব্যক্তিগত জীবনও নানা আলোচনার জন্ম দিয়েছে। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার কন্যা তিনি। শোনা যায়, শিল্পপতি শুভকর রাও সুরপানেনির সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তাঁর জন্ম। বিনোদনজগতে পা রাখার সময় শ্রীলীলার নামের সঙ্গে সুরপানেনি পদবি যুক্ত হলেও পরে অভিনেত্রী ও ওই শিল্পপতি দুজনেই সেই সম্পর্ক অস্বীকার করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে ‘কিস’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। সর্বশেষ ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে তাঁর পারফরম্যান্সও আলোচনায় আসে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com