• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্জুনের পর প্যান্ট না পরে ভাইরাল মালাইকা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৪৮
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৪৮

966658500

অর্জুনের পর প্যান্ট না পরে ভাইরাল মালাইকা

বিনোদন ডেস্ক

অর্জুন কাপুরের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালাইকা অরোরা। শুধু লম্বা শার্ট পরে রাস্তায় বের হতেই মালাইকা দেখে হইচই পরে গেল নেটদুনিয়ায়। নেটিজেনরা মালাইকাকে স্পষ্ট প্রশ্ন করে বসলেন, প্যান্ট পরেননি আপনি! কিন্তু এসব মন্তব্যকে পাত্তা না দিয়ে গাড়িতে চড়ে বসলেন বলিউডের সুন্দরী।

মঙ্গলবার (৩০ মে) সকাল সকালই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকা অরোরার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে আকাশি রঙের কালো ডোরা কাটা শার্ট পরে রয়েছেন মালাইকা। তবে নিম্নাঙ্গে প্রায় কিছুই নেই। মালাইকার এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একটাই প্রশ্ন, শুধুই কি শার্ট পরে বাড়ি থেকে বার হয়েছেন তিনি? অনেকে আবার প্রশ্ন করছেন, এটা কি তাহলে অর্জুনের শার্ট?

শরীরে পোশাকের লেশমাত্র নেই। আরাম করে সোফায় শুয়ে আড়মোড়া ভাঙছিলেন অর্জুন কাপুর । ঠিক সেই সময় ক্যামেরাবন্দি হয়ে যান। না, এর নেপথ্যে পাপারাজ্জির কোনও দায় নেই। প্রেমিকা মালাইকার ক্যামেরায় এভাবে ধরা পড়ে গিয়েছে অর্জুন।

নিজের চেয়ে ১২ বছরের ছোট প্রেমিকের ছবি শেয়ার করে মালাইকা লিখেছেন, “এই কুড়ে ছেলেটা শুধুই আমার।” প্রেমিকার স্টোরি অর্জুনও শেয়ার করেছেন। তবে নেটিজেনদের একাংশের মালাইকার এই পোস্ট পছন্দ হয়নি। তাঁদের অভিযোগ, অর্জুনের কেরিয়ারটাই শেষ করে দিয়েছেন মালাইকা। কেন এমন বোকার মতো পোস্ট তিনি করলেন, সেই প্রশ্নও করা হয়েছে। একজন লিখেছেন, “আমার মনে হয় ও (মালাইকা) সবদিক থেকে চেষ্টা করেছিল, কিন্তু অর্জুনই কোনও কাজের নয়।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com