• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অল্প বয়সেই বৃদ্ধা হলেন জান্নাতুল সুমাইয়া হিমি

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬ ৩:৪০
আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ৩:৪০

96598523 3

অল্প বয়সেই বৃদ্ধা হলেন জান্নাতুল সুমাইয়া হিমি

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বেশ কয়েক বছর ধরে ভালো ভালো গল্পে বহু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। প্রতিনিয়তই হিমি নিজেকে একের পর এক গল্পে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভাঙছেন।

এবার হিমিকে দেখা যাবে ‘রূপার সংসার’ নাটকে নাম ভূমিকায়। এই নাটকে তাকে তিনটি বয়সের চরিত্রে দেখা যাবে বলে তিনি জানালেন। হিমি জানান তাকে নাটকটিতে ২৫, ৪৫ এবং ৬৫ বছরের চরিত্রে অভিনয়ে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন ও পরিচালনায় করেছেন তানভীর তন্ময়। নাট্যকার ও পরিচালক তানভীর তন্ময়।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘রূপার সংসার নাটকে রূপা চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। রূপা এমন একটি মেয়ে, যে পরিবারের হাসির জন্য নিজের কান্না লুকিয়ে রাখত। রূপা চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রাখার জন্য তানভীর তন্ময় ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি অতি সাধারণ একজন অভিনয়শিল্পী। এখনো প্রতিনিয়ত অভিনয় শিখছি। রূপার সংসার করতে গিয়ে অনেক কিছুই শেখা হলো। জানি না তিনটি বয়সের চরিত্রে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমি শতভাগ চেষ্টা করেছি। দর্শকের রায়ের অপেক্ষায়।’

পরিচালক তানভীর তন্ময় বলেন, ‘ছোটবেলায় রূপা তার মাকে হারায়। যে কারণে মায়ের স্নেহ দিয়েই রূপা তার বাবা-মায়ের সংসারটা আগলে রাখে এবং ছোট দুই ভাই-বোনকে মানুষ করে। রূপা তার জীবনের সব শখ-প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে পুরো পরিবারের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে। একসময় সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যাদের প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনের কথা ভাবেনি রূপা, একসময় সেই রূপাই সবার চোখে আগাছা হয়ে ওঠে।

আসলে পৃথিবীতে কিছু মানুষ নিজেকে পরের জন্যই নিবেদিত করতে আসে এবং একসময় তাদের কাজ শেষে তারা পৃথিবী থেকে বিদায় নেয়। রূপা সেই নিবেদিত একজন মানুষ। আমি বহুদিন ধরে হিমিকে চিনি-জানি। আমার কাছে মনে হয়েছে এই রূপা চরিত্রটি হিমিই যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবে, তাই তাকে নিয়ে নাটকটি করা। আমি ভীষণ সন্তুষ্ট তার অভিনয়ে। আশা করি সবারই ভালো লাগবে।’ পরিচালক জানান আগামী ঈদে নাটকটি প্রচারে আসবে। এদিকে আগামী ঈদে মুহিন খান, হামিদ হোসেন নোমান, জুলফিকার শিশিরের নাটকেও দেখা যাবে হিমিকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com