• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসাধারণ নৃত্যশৈলী নোরার সঙ্গে ডেটিংয়ে যেতে করতে হবে খরচ

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪১
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪১

96663256004

অসাধারণ নৃত্যশৈলী নোরার সঙ্গে ডেটিংয়ে যেতে করতে হবে খরচ

অসাধারণ নৃত্যশৈলী দিয়ে বলিউডে বেশ পোক্ত জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। নাচে প্রথাগত শিক্ষা নেই। তবু তার শরীরী হিল্লোলে মুগ্ধ দর্শক। বিদেশ থেকে এসে যে সব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম। ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা। একের পর এক হিট গান উপহার দিচ্ছেন নোরা।

বহু বছর ধরেই বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। ‘দিলবর দিলবর’ গানের সাফল্য বদলে যায় নোরার জীবন। ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি সিঙ্গল। যদিও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ, মনে করেন নোরা। আর এই মরোক্কান সুন্দরীকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতেই হবে, তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে।

খুব শিগগিরই আমেরিকা যাওয়ার কথা নোরার। সেই দেশের চার রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পটানি, সোনম বাওয়েজারা। তার প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা। সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান।

নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনাপূরণ সিংহ বলেন, সময় বদলে গেছে। মেয়েরা বিল মেটান। সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com