• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবারও বিয়েরে পিঁড়িতে বসছেন স্বাগতা

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৭:১১
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৭:১১

988889

আবারও বিয়েরে পিঁড়িতে বসছেন স্বাগতা

বিনোদন ডেস্ক

শাকিব খানের নায়িকা হতে গেলে তার বউ হতে হয়- এমন মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। এমন মন্তব্য নিয়ে তার পক্ষে ও বিপক্ষে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই আলোচনার মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হলেন আবার।

আবারও বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাবেক স্বামী দেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একাই ছিলেন স্বাগতা। এবার তার বিয়ের সময় জানালেন গণমাধ্যমের কাছে।

বিয়ের প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আসছে জানুয়ারি মাসে বিয়ে। এখন সবকিছু গোছাচ্ছি।’

তবে কাকে বিয়ে করছেন অভিনেত্রী সেটা এখনই জানাতে চান না। তিনি বলেন, ‘সময় হলে সব জানাব। তবে বিয়ে করতে যাচ্ছি। জীবনের সুন্দর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘অসম্ভব’ সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে স্বাগতা অভিনীত দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com