• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘আমাদের শীতু শীতু হয় এট্টু’

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ১০:৩০
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ১০:৩০

966524142

‘আমাদের শীতু শীতু হয় এট্টু’

বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। সাধারণ মানুষের পাশাপাশি বাদ যান না তারকারাও। ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণিও ফেসবুকে বেশ সরব। ফেসবুকে প্রায়ই ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন তিনি।

আজ (৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আদরের সন্তান রাজ্যকে নিয়ে একটি পোস্ট করেন পরীমণি। সঙ্গে নিজের অনুভূতিও শেয়ার করেছেন এ নায়িকা। ক্যাপশনে লেখেন, আমাদের শীতু শীতু হয় এট্টু! ছবিতে দেখা যায় পরীমণির কোলো হুডি পরা রাজ্যকে। বেশ পুলকিত হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আর পরীর মুখ হাস্যজ্জল।

প্রসঙ্গত, গত বছরের (১৭ অক্টোবর) বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। এরপর (১০ আগস্ট) পুত্রসন্তানের মা হন তিনি। ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com