• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি পাকিস্তানিদের ভালোবাসি: রাখি

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৩:০৩
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৩:০৩

96666589 6

আমি পাকিস্তানিদের ভালোবাসি: রাখি

বিনোদন ডেস্ক
তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার পাকিস্তানের বউ হচ্ছেন। খোদ রাখিই এমন দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্তা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলোর মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। এবং আমার এখানে ফ্যানও প্রচুর।’

কিন্তু কাকে বিয়ে করছেন রাখি? অভিনেত্রীর মন নাকি জিতে নিয়েছেন পাকিস্তানি পুলিশ অফিসার ডোডি খান। আর তা নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলছেন, ‘বিয়ে হবে পাকিস্তানেই। ইসলামিক প্রথা মেনে। তবে রিসেপশন হবে ভারতে। আর আমরা হানিমুনে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যেতে পারি।’ বিয়ের পর দুবাইয়েই তারা স্থায়ী হবেন বলে জানিয়েছেন রাখি।

রাখি যদি বিয়ে করেন, তাহলে এটা হবে তার তৃতীয় বিয়ে। এর আগে আদিল খান দুরানি ও রীতেশ রাজ সিংকে বিয়ে করেছিলেন। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই সংসারে শুরু হয় অশান্তি। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। এদিকে আদিলের আগে ‘বিগ বস ১৫’ চলাকালীন রীতেশকেও বিয়ে করেছিলেন রাখি। কিন্তু সেই বিয়েও টেকেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com