• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন

প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৪৮
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৪৮

966025647

আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন

বাংলা গানের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে। কনে ইসমত শেহরীন ঈশিতা। সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানী অফিসার ক্লাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ অক্টোবর) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

এর আগে গেল ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সে সময় আসিফ জানিয়েছিলেন অক্টোবরেই বিয়ে।

নিজের ছেলে রণ ও পুত্রবধূ ঈশিতা সম্পর্কে আসিফ বলেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতাকে ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com