• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইয়াং স্টার ইউএসএ চ্যাম্পিয়ন হলেন জায়না মুস্তাক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩০
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩০

9666639

ইয়াং স্টার ইউএসএ চ্যাম্পিয়ন হলেন জায়না মুস্তাক

বিনোদন ডেস্ক

সাড়া জাগানো রিয়েলিটি শো ইয়াং স্টার ইউএসএ ২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছেন অ্যারিজোনার জায়না মুস্তাক। যৌথভাবে রানার্সআপ হয়েছেন শামস এবং ইশাল এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন উমায়রা ও লিয়ানা। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভির পর্দায় সম্প্রচার হয় গ্র্যান্ড ফিনালে আয়োজনটি।

গ্র্যান্ড ফিনালে আয়োজনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আজ এই গ্র্যান্ড ফিনালে পর্বে যারা প্রতিযোগিতা করছে তাদের সবাই আমাদের কাছে যোগ। সম্মানিত বিচারকগণ তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। বাংলাদেশের বংশদ্ভুতদের জন্য এই আয়োজন তাদের হৃদয়ে বাংলা সংস্কৃতিকে আরও বদ্ধমূল করবে। তাদের দেশপ্রেমকে উদ্বুব্ধ করবে।

আরটিভি’র চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম বলেন, যারা ৩০/৪০ বছর আগে আমেরিকায় স্থায়ী হয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম বাংলা সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানেনা। চর্চার আগ্রহও কম। আমাদের এই আয়োজনগুলো তাদের মাঝে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলা গান নিয়ে আরটিভির এ ধরণের একাধিক প্রতিযোগিতা রয়েছে যেগুলো দেশের পাশাপাশি বিদেশেও বাংলা গানের চর্চাকে প্রাণ দিয়েছে। আমি তাদের এ আয়োজনে অভিভূত। আরটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, আরটিভির লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় ‘ইয়াং স্টার ইউএসএ ২০২৩’। আমেরিকায় প্রবাসী বাঙালীদের মধ্য থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় দুই হাজার প্রতিযোগী থেকে বাছাইকৃত ১০০ জন প্রতিযোগী নিয়ে নিউ ইয়র্কের “রকওয়ে বিলভড” কুইন্স অডিটরিয়ামে শুরু হয় ‘ইয়াং স্টার ইউএসএ- স্টুডিও অডিশন রাউন্ড’। ‘

এই পর্ব শেষে ১০০ জন প্রতিযোগীর গানের পারফর্মেন্স থেকে বিচারকগণ বিশ্লেষণ করে মোট ২২ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেন। এই ২২ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজন করা হয় পরবর্তী রাউন্ড, ‘সিঙ্গার চয়েস রাউন্ড’। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচিত্র পুরুষ্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা, বাংলাদেশে ও আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক এস আই টুটুল এবং বর্তমান সময়ের হার্ট-থ্রব সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ইউএসএ’র নাগরিক মুজা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জোহোরা হোসেন। সহযোগিতায় ছিলেন অলিভ আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com