• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উর্বশীর সঙ্গে প্রেম, মুখ খুললেন নাসিম শাহ

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১২:২৫
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১২:২৫

9666369850 18

উর্বশীর সঙ্গে প্রেম, মুখ খুললেন নাসিম শাহ

উর্বশী রাউতেলা ভারতীয় মডেল-অভিনেত্রী। সুন্দরী প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। ‘সিং সাব দি গ্রেট’, ‘সানাম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’ ও ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসেবে পরিচিত উর্বশী এখন পৌঁছে গেছেন ক্রিকেট মহলে। কখনো ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে আবার কখনো পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে নিজের নাম জুড়িয়ে তাদের ধ্যানভঙ্গ করছেন উর্বশী- লোকে এমন কথা বলছেন।

কয়েক মাস আগে জন্মদিন উদযাপন করেন নাসিম, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন উর্বশী। এর আগে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন পেসার নাসিম শাহ। এরপরই পুরো লাইমলাইটে চলে আসেন পাক পেসার।

ঠিক তখনই নাসিম শাহের একটি ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দেন উর্বশী। সঙ্গে জুড়ে দেন আতিফ আসলামের গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

নাসিম শাহের ২০তম জন্মদিনেও (১৫ ফেব্রুয়ারি) শুভেচ্ছা জানিয়েছেন উর্বশী। নাসিম শাহর একটি পোস্টের নিচে কমেন্টে উর্বশী লেখেন, ‘শুভ জন্মদিন নাসিম শাহ। পুলিশের (বেলুচিস্তান রাজ্যের) সম্মানজনক ডিএসপি পদে ভূষিত হওয়ায় অভিনন্দন।’

পরে সেই কমেন্টের জবাবও দিয়েছেন নাসিম। তিনি বলিউড অভিনেত্রীকে শুভেচ্ছার জন্য ‘ধন্যবাদ’ জানান।

উর্বশীর শুভেচ্ছাবার্তা ও নাসিমের ধন্যবাদে দুয়ে দুয়ে চার মেলাচ্ছিলেন দুই জগতের দুই তারকার ভক্ত-সমর্থকরা। তবে এ বিষয়টি নিয়ে এতদিন চুপই ছিলেন দুজন।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন নাসিম শাহ। এই পাক পেসার জানিয়েছেন, কাজটি তিনি নন, বরং তার ম্যানেজার করেছে।

তিনি বলেন, আমি তখন খেলছিলাম। আর এটা সবাই জানে যে, ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাদের ম্যানেজাররা পরিচালনা করে। আর আমার জন্মদিনে যেসব তারকারা উইশ করেছেন সবাইকেই ধন্যবাদ জানানো হয়। যখন তিনি (উর্বশী) শুভেচ্ছা জানান, তখন আমার ম্যানেজার সেখানেও ধন্যবাদ লিখেছেন। গোটা বিষয়টি নিয়ে ইস্যু বানানো উচিত নয় বলেও মনে করেন নাসিম।

সূত্র: ক্রিকেট পাকিস্তান


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com