• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একসঙ্গে একাধিক সম্পর্কে আপত্তি একসঙ্গে একাধিক সম্পর্কে আপত্তি নেই অভিনেত্রী সাহানা গোস্বামীর

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:২৯
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:২৯

JA96002

একসঙ্গে একাধিক সম্পর্কে আপত্তি একসঙ্গে একাধিক সম্পর্কে আপত্তি নেই অভিনেত্রী সাহানা গোস্বামীর

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
একাধিক সঙ্গীর সঙ্গে একই সময়ে সম্পর্ক রাখা যায় কি না- এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন বলিউড অভিনেত্রী সাহানা গোস্বামী। নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি একাধিক ‘ওপেন রিলেশনশিপ’-এ রয়েছেন।

সাহানা বলেন, একসঙ্গে একাধিক সম্পর্ক থাকলেও তার কাছে কোনো সম্পর্কই ‘ক্যাজুয়াল’ নয়। কারও সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রতিটি সম্পর্কের সমীকরণ আলাদা। কোনোটি শুধু বন্ধুত্বপূর্ণ, আবার কোনোটিতে রয়েছে শারীরিক ঘনিষ্ঠতাও। তবে তিনি কোনো সম্পর্ককেই নির্দিষ্ট কোনো লেবেলে বাঁধতে চান না।

সাক্ষাৎকারে সাহানা বলেন, ‘এই মুহূর্তে আমার জীবনে কোনো একক সঙ্গী নেই। তবে অনেক মানুষ আছেন, যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এগুলো কোনোভাবেই ক্যাজুয়াল নয়। আমার কাছে প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘খোলামেলা সম্পর্ক বলতে আমি বুঝি- কারও সঙ্গে নির্দিষ্ট কোনো লেবেল নেই, কিন্তু দীর্ঘদিনের একটা বন্ধন ও যোগাযোগ রয়েছে। সেটা যেকোনো রূপ নিতে পারে। কখনো শুধু বন্ধুত্ব, আবার কখনো শারীরিক সম্পর্কও। এটাকে জোর করে কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। মূল বিষয় হলো ভালোবাসা ও বন্ধুত্ব।’

ওপেন রিলেশনশিপে সাধারণত কোনো প্রতিশ্রুতি থাকে না বলে অনেকে মনে করেন। এ প্রসঙ্গে সাহানা বলেন, ‘আসলে এমনটা হয় না। আমি কারও সঙ্গে এভাবে আচরণ করি না। এ ধরনের সম্পর্ক হঠাৎ করে তৈরি হয় না।’

এই ধরনের সম্পর্কে জড়ানোর আগে নিজের ওপর অনেক কাজ করতে হয় বলেও জানান তিনি।

‘বাইরে থেকে সহজ মনে হলেও, নিজের হিংসা, নিরাপত্তাহীনতা ও অন্যান্য দুর্বলতার সঙ্গে লড়াই করতে হয়’, বলেন সাহানা।

সমাজের প্রচলিত ধারণা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার মতে, ‘আমাদের সমাজে গভীরভাবে গেঁথে গেছে যে, ভালোবাসা মানে একজন মানুষ পুরোপুরি শুধুমাত্র একজনেরই হয়ে থাকবে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com