• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এটা আমাদেরই গল্প’আলোচিত এই নাটকের বিলিয়ন ভিউ!

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৫:১১
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৫:১১

96663985 7

এটা আমাদেরই গল্প’আলোচিত এই নাটকের বিলিয়ন ভিউ!

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক ঘিরে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। নাটকটি জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। যা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।

ইউটিউবে নাটকটির প্রায় প্রতিটি পর্বেই ১০ থেকে ১৮ মিলিয়ন ভিউ দেখা গেছে। এমনকি মাত্র একদিন আগে প্রকাশ পাওয়া ২৬ নম্বর পর্বটি ইতোমধ্যে ৭ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।

এদিকে নির্মাতা রাজ সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, নাটকটি মাত্র ২৬টি পর্বে এসেই ভিউয়ের দিক থেকে এক নতুন রেকর্ড গড়েছে। তার দাবি, ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধারাবাহিকটি এখন পর্যন্ত মোট ২৬০ কোটি (২.৬ বিলিয়ন) বার দেখা হয়েছে।

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের এক নিটোল গল্পে বোনা হয়েছে এই নাটক। দুই ভাই ফাহাদ ও সামির এবং তাদের স্ত্রী সায়রা ও মেহেরিনের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা এতে উঠে এসেছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার ও সুনেরাহ্‌ বিনতে কামাল। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু সহ অনেকে।

আদিত্য মনিরের চিত্রগ্রহণে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ‘ক্ষণিকালয়’ শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে।

নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে এর তিনটি গান। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। ‘সে মানালে’ শিরোনামের গানটি গেয়েছেন শাহরিয়ার মার্সেল। ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।

‘সিনেমাওয়ালা’র ব্যানারে নির্মিত এই মেগা ধারাবাহিকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এর পর্দায় প্রচারিত হচ্ছে। এছাড়া বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় নাটকটি দেখা যাচ্ছে ‘সিনেমাওয়ালা ইউটিউব’ চ্যানেলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com