• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার জানা গেল পরিণীতি-রাঘবের বিয়ের তারিখ!

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৩:৪৬
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৩:৪৬

96663600 3

এবার জানা গেল পরিণীতি-রাঘবের বিয়ের তারিখ!

বিনোদন ডেস্ক

বলিউডে বাজছে বিয়ের সানাই। এই মুহূর্তে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা নিয়ে আলোচনা চলছে। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় রূপালি আংটির ঝলকও দেখা গিয়েছিল। এবার রাঘবের হাতেও দেখা মিলল সেই আংটির।

রবিবার (৭ মে) বান্দ্রায় ‘ডিনার ডেট’-এ একসঙ্গে দেখা গিয়েছিল চর্চিত যুগলকে। এ বার একেবারে রাঘবের সঙ্গেই দিল্লি পৌঁছলেন পরিণীতি। দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। তবে এবার সামনে এল তারিখ।

সোমবার (৮ মে) সকালেই মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন রাঘব-পরিণীতি। লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা পরে নজর কাড়লেন পরিণীতি। অন্যদিকে কালো শার্টপ্যান্টে রাঘবও নায়িকা বান্ধবীর তুলনায় কম নন।

শোনা যাচ্ছে, আগামী ১৩-ই মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি। দিল্লিতেই নাকি বসবে বিয়ের আসর। অবশ্য পরিণীতি কিংবা রাঘব, কেউ-ই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। দিন কয়েক আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। সেই সময় বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করে ফেলেছেন আলোকচিত্রীরা।

তাদের ‘ভাবি’ (বৌদি) ডাকে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। ‘পরিণীতি ভাবি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেলেন তিনি। এ বার দেখার চলতি মাসেই কি মিসেস চাড্ডা হন পরিণীতি, না কি আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন যুগল!


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com