ভারতের আলোচিত-সমালোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাকের কারণে তিনি বিশেষভাবে পরিচিত। তার কর্মকাণ্ডে মাঝেমধ্যেই অবাক হন বিনোদনপ্রেমিরা। বিশেষ করে তার ‘স্বল্প বসনা’ কিছু ছবি নিয়ে তর্কাতর্কি চলে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার স্বল্প জামা পরিধান করার কারণ ব্যাখ্যা করেছেন উরফি নিজেই।
উরফির দাবি, উলের কাপড় পরলে তিনি অ্যালার্জিতে সংক্রমিত হন। ইনস্টাগ্রামের এক স্টোরিতে এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী।
নিজের উরুর একটি ক্লোজ ছবি শেয়ার করেন উরফি। তাতে দেখা যায়, সেখানে ফুসকুড়ি হয়েছে। এ ছাড়াও নিজের শরীরের র্যাশের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘দেখুন, যখনই আমি উলের পোশাক পরি আমার সঙ্গে এটি ঘটে। এটা একটা গুরুতর সমস্যা বন্ধুরা!’
আরেকটি ভিডিও পোস্ট করে অল্প জামাকাপড় পরার কারণ ব্যাখ্যা করেছেন উরফি। তাতে তিনি বলেছেন, ‘তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার এই গুরুতর সমস্যা আছে। আমার শরীরে এ রকম প্রতিক্রিয়া দেখা যায়। এই যে প্রমাণ। আপনাদের সবার সামনে প্রমাণ রইল। এ কারণে আমি এ রকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকে আমার শরীরে অ্যালার্জি হয়।’













