• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ২:৩৯
আপডেট: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ২:৩৯

960021

কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

গত দুদিনের নানা ঘটনার পর থেকেই আড়ালে ছিলেন তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী। গতকাল থেকে তাদের দুজনের বাসার সামনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও ইউটিউবাররা অবস্থান নিলেও দেখা পাননি এই দুই তারকার।

অবশেষে জানা গেলে আজ শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানে রোমান্স করছেন তারা।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির সব শুটিং শেষ। শুধু একটি গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। আজ শুটিংয়ের শিডিউল থাকলেও জনসমাগম এড়ানোর জন্য বিষয়টি গোপন রাখা হয়।

‘লিডার-আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। এর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন ও পরিচালক তপু খান।

কয়েকদিন আগে ‘বেবি বাম্প’-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনা তোলেন এই নায়িকা। এরপর শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও বুবলী নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে জানান দেন, শেহজাদ খান বীর নামে তাদের আড়াই বছর বয়সী ছেলে সন্তান আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com