• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন সারা

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ৪:৩৩
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ৪:৩৩

966584

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন সারা

বিনোদন ডেস্ক

কলকাতায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। তার আগামী চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে কলকাতা সফরে আসেন তিনি। ২৫ মে কলকাতার পথে দেখা গেল তাকে। সবুজ রঙের একটি স্লিভলেস চুড়িদার পরেছিলেন অভিনেত্রী। কানে ঝুমকা, হাতে চুড়ি পরে একদম ভারতীয় লুকে এদিন ধরা দেন সারা।

তিলোত্তমা নগরী কলকাতার বিশেষ অনেক কিছুর মধ্যে অন্যতম হল স্ট্রিট ফুড এবং মিষ্টি। আর তাই ‘ফুডি’ সারা এদিন শহরের বুকে পা রেখেই স্ট্রিট ফুড খাওয়ার লোভ সামলাতে পারলেন না। অভিনেত্রী সবার আগে বলরাম মল্লিক রাধারমন মল্লিকে যান মিষ্টি খেতে।

মিষ্টিমুখ সেরেই অভিনেত্রীর নজর পড়ে টক ঝাল ফুচকার দিকে। ভিড়ের মধ্যে দাঁড়িয়েই একটার পর একটা ফুচকা খেয়ে চলেন অভিনেত্রী। বাদ দেন না সাংবাদিকদের অনুরোধ মেনে ফুচকা নিয়ে সেলফি তুলতেও।

ফুচকা খেতে খেতেই সারা ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করেন ঝালমুড়ি হবে? আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। খুব ভালো লাগে আমার ঝালমুড়ি।

এতদিন পর কলকাতা এসেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী বলেন, অনেকদিন পর আমরা সবাই আবার একে অন্যের সঙ্গে দেখা করছি, মুখোমুখি হচ্ছি। বাইরে বেরোচ্ছি। এটার থেকে ভালো কী হতে পারে? খুব ভালো লাগছে আমার। আমার জন্য মিডিয়ায় আমার একটি পরিবার।

ভিকি কৌশলের জন্মদিনের কিছুদিন আগেই মুক্তি পায় এই সিনেমাটির পোস্টার। একই দিনে প্রকাশ্যে আসে এটির নাম। এই সিনেমাতে সারা আলি খানের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে।

সিনেমাটির গল্পে দেখা যাবে কপিল এবং সৌম্যার গল্প। গল্পের প্রেক্ষাপট ইন্দোর। কপিল ও সৌম্যা র বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে তাদের সুখের সংসার। কিন্তু হঠাৎই সবকিছু গণ্ডগোল হয়ে যায়। কপিল-সৌম্যার সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয় যে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তারা। মামলা আদালতে গড়ায়। এমনই কমেডি ড্রামা নির্ভর চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’।

এতে সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদ সহ অন্যান্য অভিনেতারা। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও। পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com