• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ‘অর্ধাঙ্গিনী’ রূপে জয়া আহসান

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ২:১২
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ২:১২

96004 2

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ‘অর্ধাঙ্গিনী’ রূপে জয়া আহসান

বিনোদন ডেস্ক

ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘বিজয়া’,‘বিসর্জন’র পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করছেন তিনি। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। ২০১৯ সালের শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে ছবি মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী স্বয়ং।

মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা। যেখানে জয়া সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় । নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুরে বাঁধা পড়বে দুই নারীর জীবন— তাই নিয়েই ‘অর্ধাঙ্গিনী’র গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কি না— সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।

এই ছবিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে দেখা গেছে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

২০১৯ সালে দুর্গা পূজার পর শুরু হয়েছিল এই ছবির শুটিং। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। তারপর অবশেষ জয়া নেট-মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি মুক্তির তারিখ। তিনি জানালেন চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com