• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গরমের দুপুরে রাস্তায় দাঁড়িয়ে আচার-আলুকাবলি খাচ্ছেন নুসরাত

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৪৪
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৪৪

9666360 3

গরমের দুপুরে রাস্তায় দাঁড়িয়ে আচার-আলুকাবলি খাচ্ছেন নুসরাত

বিনোদন ডেস্ক

গরমের দুপুরে হঠাৎ আচারের নস্টালজিয়ায় পুরোনো দিনে ফিরে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। রাস্তার পাশেই আচারের গাড়িতে সারি দিয়ে তেঁতুল, আম, মরিচের আচার দিয়ে সাজানো। তা দেখে লোভ সামলে ধরে রাখতে পারলেন না নিজেকে। আর সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেনও শেয়ার।

ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সেই পুরোনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালোবাসা, এর থেকে ভালো আর কী হতে পারে! এ সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।’

নুসরাতের এ ভিডিও দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলেন মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়।

মিমির মন্তব্য, ‘সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।’

কৌশানীর মন্তব্য, ‘এ মুহূর্তে আমার এ আচারেরই প্রয়োজন।’

বিভিন্ন সময়ে টলিপাড়ায় নায়িকাদের পারস্পরিক সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে এ যাত্রায় যে তিন অভিনেত্রীকে এক সূত্রে গেঁথে দিলো আচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ মুহূর্তে মিমি ব্যস্ত ‘রক্তবীজ’ সিনেমার ডাবিংয়ে। অন্যদিকে নুসরাত ‘শিকার’ সিনামার শুটিং শুরু করেছেন। এ সিনেমাতে নুসরাত ছাড়াও রয়েছেন যশ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com