• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গানে গানে খুলনার মেয়ে সুজানা রূপা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১০:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১০:৫৫

9658021

গানে গানে খুলনার মেয়ে সুজানা রূপা

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
খুলনার মেয়ে সুজানা রূপা। সংগীত যার ধ্যান, জ্ঞান। প্রায় এক দশকের সাধনায় নিজেকে গড়ে তুলেছেন আধুনিক গানের শিল্পী হিসেবে। তার কণ্ঠে যেন জাদু রয়েছে। শ্রোতাদের মুগ্ধ করেন অনন্য গায়কি ও কণ্ঠের কারুকাজে।

সুজানা রূপা ইদানিং স্টেজ শো ও টেলিভিশন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই কোনো না কোনো টিভি চ্যানেলে গান পরিবেশন করছেন। পাশাপাশি দেশের খ্যাতনামা অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত কাজ করছেন। ইতোমধ্যে তিনি কয়েকশ গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘হৃদয় নদী’, ‘কি করে ভাবলে তুমি’, ‘বৈশাখী মেলা’, ‘পান সুপারি’ ইত্যাদি।

দেশের বেশ কিছু গুণী গীতিকারের লেখা গান গেয়েছেন সুজানা রূপা। বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। দুবাই, কাতার, লন্ডন, মালয়েশিয়া ও নিউইয়র্কে একাধিক শোতে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি।

সুরকার ও সংগীত পরিচালকদের কাছে এখন তিনি প্রিয় এক নাম। কাজের প্রতি তার আন্তরিকতা ও নিবেদন তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

সুজানা রূপা বলেন, ‘আমি নিয়মিত রেওয়াজ করি। সংগীত আমার ধ্যান, জ্ঞান, সবকিছু। সংগীতের জন্যই আমি আমার জীবন উৎসর্গ করেছি। যতদিন বাঁচব, সংগীত নিয়েই বাঁচব। সবার ভালোবাসা ও দোয়া চাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com