• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২৭

96005 3

চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা

চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এ খবর প্রকশ্যে আসতেই তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। কেননা গুঞ্জন ছিল বিশাল সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি। সেই ধারণা মিথ্যে প্রমাণ করে অন্য পুরুষের গলায় মালা পরালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর দেবলীনা নিজেই প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল (১৪ ডিসেম্বর) ইনস্টাগ্রামে কনের সাজে বেশকিছু ছবি প্রকাশ করেছেন দেবলীনা। সেখানে তার পাশে বরবেশে দেখা গেছে শাহনওয়াজ শেখকে।

দেবলীনার শরীরচর্চার প্রশিক্ষক শাহনেওয়াজ। একটি জিমে প্রথম দেখা হয়েছিল তাদের। এরপর একটি দুর্ঘটনার শিকার হন দেবলীনা। সেসময় শাহনেওয়াজ পাশে থেকে মানসিক সেবা দিয়ে সুস্থ করে তোলেন এ অভিনেত্রীকে।

বিষয়টি ভুলতে পারেননি দেবলীনা। সেই ঋণ শোধ করতেই নিজেই হৃদয় তুলে দেন শাহনেওয়াজের হাতে। তারপর টানা দুই বছর প্রেম করেন তারা। তবে কাকপক্ষীটিও জানত না তাদের চুপিচুপি জল খাওয়ার খবর। এ কারণেই হঠাৎ বিয়ের সংবাদে অবাক সবাই। কেননা এভাবে দীর্ঘদিন সম্পর্কের কথা গোপন রাখতে পারেননি কোনো তারকা।

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, বিশালের সঙ্গে সম্পর্কে আছেন দেবলীনা। সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে করা রিলস-ভিডিও ঝড় তুলেছে বেশ কয়েকবার। এসব দেখেই তাদের মধ্যে হৃদয়ঘটিত সম্পর্কের আঁচ করছিলেন অনেকে। শাহনেওয়াজের সঙ্গে বিয়ের সংবাদ দিয়ে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন এ অভিনেত্রী। এতে তাকে সহযোগিতা করেছেন বিশাল। কারণ দেবলীনার বিয়ের সময় তিনি উপস্থিত থেকে বুঝিয়েছেন বন্ধুত্ব ছাড়া কোনোকিছু ছিল না তাদের মাঝে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com