• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জন্মদিনে ভক্তদের গান উপহার দিলেন কণ্ঠশ্রমিক কনকচাঁপা

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৯
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৯

966696 3

জন্মদিনে ভক্তদের গান উপহার দিলেন কণ্ঠশ্রমিক কনকচাঁপা

বিনোদন ডেস্ক
শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। জন্মদিনে প্রথম প্রহর থেকেই তিনি তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন। অনেকে মিডিয়াকর্মী এবং তার সহকর্মীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এবারের জন্মদিনে ভক্তদের জন্য উপহার দিবেন তিনি! জনপ্রিয় শিল্পী কনকচাঁপা এবারের জন্মদিনে তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের নতুন একটি গান উপহার দিয়েছেন। তার ভক্তরাও গানটি লুফে নিয়েছেন। গানটি তার ফেসবুক পেজেও প্রকাশ করেছেন কনকচাঁপা।

কনকচাঁপার কণ্ঠের এ গানটির শিরোনাম, ‘যেখানে তোমার পৃথিবী মুখর’। দেশের বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গানটি লিখেছেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কনকচাঁপার জীবনসঙ্গী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। গানটির অল্প কিছু অংশের ভিডিও কনকচাঁপা তার ফেসবুকে প্রকাশ করেছেন।

কণ্ঠশিল্পী কনকচাঁপা শুধু গান গেয়েই তৃপ্তি পান না। তিনি গানের পাশাপাশি অসহায় ও বিপন্ন মানুষের জন্য কাজ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। তাকে এজন্য অনেকেই একজন মানবিক শিল্পী বলে থাকেন।

কনকচাঁপা এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি নিজেকে সাধারণ মানুষের কাতারের একজন ভাবেন। তাইতো তিনি নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি সব সময় নিজেকে একজন ‘কণ্ঠশ্রমিক’ বলে পরিচয় দেন।

কনকচাঁপা সব ধরনের গান কণ্ঠে তুলে নিতে পারদর্শী। তবে চলচ্চিত্রের গান গেয়ে তিনি এদেশের অন্যতম প্লেব্যাক শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। শুধু তা-ই নয়, কনকচাঁপা দেশের নারী প্লেব্যাক কণ্ঠশিল্পীদের মধ্যেও সেরাদের একজন।

কনকচাঁপার কণ্ঠের গানগুলো শ্রোতাপ্রিয়তাই লাভ করেনি। অসংখ্য গাওয়া অনেক গান কালজীয় হয়েছে। এসব গানের মধ্যে রয়েছে, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘এমন একটা দিন নাই’, ‘প্রেম হইলো রে বাবুই পাখির বাসা’ ‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’ইত্যাদি।

চলচ্চিত্রের গানে অসামান্য অবদান রাখার জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মানায় ভূষিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com