• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৭:৪৮
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৭:৪৮

55672057 74BA 467E 8EDE B2835254B83F

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনের রশীদের বাসায় ইফতার করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শনিবার (৩০ মার্চ) ডিবিপ্রধানের বাসায় যান তিনি। এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন শাকিব খান। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com