• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৬:২৮
আপডেট: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৬:২৮

jpeg 1

ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

বলিউডের নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও বাধ সাধলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছে মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

এবার নোরার অংশ নেওয়ার কথা ছিলো নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে।

ঠিক একই ইস্যুতে গত মাসেও আরেকটি আয়োজনে অংশ নেওয়ার অনুমতি পায়নি বলিউডের এই নৃত্যশিল্পী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com