• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

থানা থেকে ছাড়া পেয়ে হাসপাতালে রাখি সাওয়ান্ত

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:৫৯
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:৫৯

960026 1

থানা থেকে ছাড়া পেয়ে হাসপাতালে রাখি সাওয়ান্ত

গতকাল (১৯ জানুয়ারি) বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছিল ভারতীয় পুলিশ। শার্লিন চোপড়ার মামলায় আটক করা হয়েছিল তাকে। তবে কয়েকঘণ্টা পরই ছেড়ে দেওয়া হয়েছে রাখিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাখিকে আটক করে নিয়ে যায় মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। থানায় নিয়ে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর ছেড়ে দেওয়া হয়। পুলিশের হাত থেকে মুক্ত হয়েই এ অভিনেত্রী ক্যানসার আক্রন্ত মাকে দেখতে হাসপাতালে চলে যান।

হাসপাতালেও হিজাবে দেখা গেছে রাখিকে। সে সময় সংবাদকর্মীদের তিনি জানান, তার শারীরিক অবস্থা ভালো না। সারাদিন কিছুই খাননি তিনি। তবে গ্রেফতার প্রসঙ্গে কিছু বলেননি এ তারকা।

এদিকে গতকাল (১৯ জানুয়ারি) রাখি গ্রেফতার হওয়ার পর সামাজিক মাধ্যমে শার্লিন লিখেছিলেন, ‘ব্রেকিং নিউজ়! ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। গতকাল রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছে মুম্বইয়ের সেশন কোর্ট।’

শার্লিন-রাখি দ্বন্দ্বের শুরু হয় সালমান খানের শো বিগ বসকে কেন্দ্র করে। এই শোয়ে সাজিদ অতিথির আসন গ্রহণের পর থেকেই বিতর্কের শুরু। শার্লিনসহ কয়েকজন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ আনেন। এক পর্যায়ে মামলা ঠুকে দেন শার্লিন।

এরপরই সরব হন রাখি। তিনি সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত। শার্লিনও রাখিকে তির্যক বাক্যবাণে জর্জরিত করেন।

প্রথমে শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করেন রাখি সাওয়ান্ত। এ ঘটনার পর ব্যক্তিজীবন নিয়ে আক্রমণ করায় রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com