• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দশম শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন সামান্থা?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৫:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৫:১৩

9545896 1

দশম শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন সামান্থা?

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
তারকাদের স্কুলজীবনের রেজাল্ট নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। সম্প্রতি তেমনই আগ্রহের কেন্দ্রে এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দশম শ্রেণির পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন তিনি, সেই তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার মার্কশিট ও শিক্ষিকার মন্তব্য দেখে মুগ্ধ নেটিজেনরা।

ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, সামান্থা দশম শ্রেণিতে প্রতিটি বিষয়েই অসাধারণ ফল করেছেন। বিশেষ করে, গণিতে তিনি পেয়েছেন ১০০ নম্বর, যা সত্যিই প্রশংসার যোগ্য। এছাড়া, ইংরেজিতে ৯০, তামিল/হিন্দিতে ৮৮ এবং ইতিহাসে ৯১ নম্বর পেয়েছেন তিনি। এমন দুর্দান্ত ফল দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।

965896 16

শুধু মার্কশিট নয়, সামান্থার এক শিক্ষিকার একটি নোটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই নোটে শিক্ষিকা লিখেছেন, ‘সামান্থা আমাদের স্কুলের সম্পদ।’ শিক্ষিকার এই মন্তব্য অভিনেত্রীর ভক্তদের মাঝে আরও বেশি প্রশংসা কুড়িয়েছে। সামান্থার এই মার্কশিট দেখার পর ভক্তরা তার শিক্ষাগত যোগ্যতারও ভূয়সী প্রশংসা করছেন।

সামান্থা নিজেই তার এক্স (আগের টুইটার)-এ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হা হা, এটা আবার সামনে চলে এলো। আউউউ।’ ভক্তরা তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি এত ভালো নম্বর পেয়েছিলেন।

প্রসঙ্গত, অভিনয়ের দিক থেকে সামান্থা রুথ প্রভু সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে অভিনয় করেছেন। এই অ্যাকশন-প্যাকড ছবিতে তার অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তার শিক্ষাজীবনের এই সাফল্যের খবর নতুন করে তাকে ভক্তদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com