• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেবাশীষের সিনেমায় বুবলীর বিপরীতে রোশান

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৬:১২

9666325800

দেবাশীষের সিনেমায় বুবলীর বিপরীতে রোশান

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। এবার জানা গেল, এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল রোশান। সিনেমার পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার সিনেমাটির প্রধান অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হলেন নায়ক রোশান। সে এ সময়ের একজন জনপ্রিয় অভিনেতা। স্মার্ট ও ড্যাশিং। খুব বিনয়ী। আশা করছি ওর সাথে কাজের অভিজ্ঞতা দারুণ হবে।’

এদিকে রোশানও এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘সিনেমার গল্পটি খুবই মজার। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। আর দেবাশীষ বিশ্বাস আমার প্রিয় দাদা, প্রিয় পরিচালকদের একজন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ আমার খুব প্রিয় সিনেমা। এবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি সিনেমা আমরা উপহার দিতে পারব।’

966632589 4

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন প্রিতম। আবহ সংগীতে ইমন সাহা।

এর আগে রোশান-বুবলী ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ শুরু করেন। এরপর তারা জুটি বেঁধেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com