• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন খবর দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৯:৫৩
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৯:৫৩

96636960 3

নতুন খবর দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

নতুন খবর দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নতুন আরেকটি ওয়েব ছবিতে শুটিং শুরু করেছেন তিনি। ছবির নাম ‘এখানে নোঙর’। ছবিটি পরিচালনা করছেন মেহেদী রনি। এতে স্পর্শিয়াকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

স্পর্শিয়া বলেন, ”আমি বরাবরই গল্পের প্রতি মনোযোগি। যে গল্প আমাকে টানে,অভিনয় করার জায়গা থাকে সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। ‘এখানে নোঙর’ এর গল্পটি ভালো।”

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ওয়েব ছবির শুটিং। নির্মাতা মেহেদী রনি জানান, মানিকগঞ্জের পর ছবির বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল জেলার কাউখালীতে।

এই ছবি নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙর’-এর গল্প এ সময়ের অন্যান্য ছবি থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’

নির্মাণ শেষে ছবিটি আরটিভি প্লাসে মুক্তি দেওয়া হবে বলেও এই অভিনেত্রী জানান। এদিকে স্পর্শিয়া ওয়েব ছবির পাশাপাশি ব্যস্ত ছোটপর্দায় নানা আয়োজনে।

শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’ নামে একটি সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি স্পর্শিয়াকে। ছবিটিতে স্পর্শিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়। নতুন ছবি মুক্তি না পেলেও অভিনয় করেছেন নতুন ছবিতে ওয়েব সিরিজে। তার অভিনীত ‘বোধ’ সিরিজ মুক্তি পায় সম্প্রতি। এ সিরিজে অর্চিতা স্পর্শিয়াকে টিনেজ প্রেমিকার চরিত্রের দেখা গেছে।

অন্যদিকে এ অভিনেত্রীর সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা মুক্তি দেওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিবর। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com