• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন প্রেমিককে সামনে নিয়ে এলেন দিশা

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ২:০৯
আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ২:০৯

9666396 8

নতুন প্রেমিককে সামনে নিয়ে এলেন দিশা

বিনোদন ডেস্ক

বলিউডে টাইগার-দিশার সম্পর্ক ইন্ডাস্ট্রির কাছে খোলা বইয়ের মতো। সব জায়গায় একসঙ্গেই দেখা যেত তাদের। জিম থেকে রেস্তরাঁ- সর্বত্র একত্রে তারা। যদিও প্রকাশ্যে একে অপরকে বন্ধু বলেই পরিচয় দিতেন দুজনে। তবে মাস কয়েক আগেই এই জুটির সম্পর্ক ভাঙার খবর ছড়ায়।

বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই দিশার জীবনে নাকি ফের প্রেমের ছোঁয়া! পাত্রের নাম আলেকজান্ডার অ্যালেক্স। এই মুহূর্তে তার সমাজমাধ্যমের পাতা জুড়ে শুধুই দিশার ছবি। সর্বত্রই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। তবে এতদিন অ্যালেকজান্ডারকে বন্ধুই বলে এসেছেন দিশা। এবার ধরা পড়ে গেলেন আলোকচিত্রীদের ক্যামেরায়।

এর আগে আলেকজান্ডারকে নিয়ে দিশা বলেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর আলেকজান্ডার। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। কাজ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া, আড্ডা- একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।’

আলেকজান্ডার খোলসা করেন, দিশা তার কাছে পরিবারের মতো। তবে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। এবার একটি অনুষ্ঠানে বিশেষ বন্ধুকে নিয়ে যান অভিনেত্রী। সেখানেই আলেকজান্ডারকে প্রেমিক বলেই আলাপ করান দিশা। কয়েক সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট সবটা।

এ দিকে অ্যালেকজান্ডার ও টাইগারের বোন কৃষ্ণা শ্রফ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। দিশার সঙ্গে আলেকজান্ডারের ছবি দেখার পর টাইগারের বোন কৃষ্ণা লেখেন, ‘‘এই ছবির পর ওরা কী লিখবে, তা পড়ার অপেক্ষায় রয়েছি।’’টাইগারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও অভিনেতার পরিবারের সঙ্গে দিশার সম্পর্ক যে অটুট, সেই প্রমাণ অবশ্য মিলেছে বিভিন্ন সময়ে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com