• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নথ গিলে ফেললেন বলিউড অভিনেত্রী শেহনাজ

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৪:৩৩
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৪:৩৩

963332

নথ গিলে ফেললেন বলিউড অভিনেত্রী শেহনাজ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। কারণ শুটিং চলাকালীন ভুল করে নাকের নথ গিলে ফেলেছেন তিনি। এ জন্য অস্বস্তিতেও পড়েছেন এই তারকা। নাকের নথ মুখ থেকে গলায় ঢুকে যায় তার। বিষয়টা বুঝে ওঠার আগেই এক ঢোকে সেটা গিলেও ফেলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ গিল। যেখানে দেখা যাচ্ছে দৌড়ে শট নিতে যাওয়ার সময়ে অভিনেত্রীর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে নথটি এক ঢোকে গিলেও ফেলেছেন শেহনাজ। সেই সময়ে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা। কোনো রকমে পরিস্থিতি সামাল দেন অভিনেতা। পিঠে চাপড় দিতে থাকেন। যাতে গলা দিয়ে বেরিয়ে আসে নথটা।
এই ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। বাড়তে থাকে অস্বস্তিও। সেটের সবাই ছুটে আসেন তার কাছে। তবে সবকিছুর মাঝেও পেশাদারত্বের জায়গায় অনড় ছিলেন তিনি। তবে অস্বস্তি নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতেও অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন অনুরাগীরা।
কেউ বলছেন, ‘শেহনাজ তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অতুলনীয়।’ কারও আবার মন্তব্য, ‘কাজই সব নয় জীবনে। কোনো কিছুর জন্যই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিও না।’
শেহনাজ গিলকে শেষ দেখা গিয়েছিল ‘ইশকনামা’ সিনেমায়। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল সিনেমাটি। বর্তমানে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com