• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:৪১
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:৪১

9658920 1

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকদের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিশ লুক ও ফ্যাশন সচেতনতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের পোস্ট করা একগুচ্ছ নতুন ছবি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শেয়ার করা ছবিগুলোতে মিমকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি আধুনিক কারুকাজ করা লেহেঙ্গায়।

সাথে ম্যাচিং করা ট্রান্সপারেন্ট শ্রাগ তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। নিখুঁত মেকআপ আর স্মোকি আই সাজে তাকে যেমন গ্ল্যামারাস লেগেছে, তেমনি তার ব্যক্তিত্বও ছিল ফুটে ওঠার মতো।

কানের বড় পাথরের দুল আর গলার জমকালো নেকপিস তার এই আবেদনময়ী রূপকে আরও বাড়িয়ে দিয়েছে। মিমের এই মোহনীয় লুক দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত ও অনুসারীরা।

কমেন্ট বক্সে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে আপু।’ মিমের ব্যক্তিত্বের প্রশংসা করে অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর আর তুমি খুব সুন্দরী।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com