• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকার পক্ষে সিলেটে প্রচারণায় ফেরদৌস

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৩৯
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৩৯

966696965

নৌকার পক্ষে সিলেটে প্রচারণায় ফেরদৌস

বিনোদন ডেস্ক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস।

বুধবার (১৪ জুন) বিকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল, লামাবাজার ও তার আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে নায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি।

আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আনোয়ারুজ্জামানকে বিজয়ী করুন। তাকে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

মুক্তির মিছিলে রয়েছে রামায়নের ওপর নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। এরইমধ্যে রামায়নের ওপর আরও একটি ছবির কাজ শুরু হয়েছে। এতে রাম-সীতার ভূমিকায় থাকবেন বলিউড তারকা দম্পতি আলিয়া ভাট-রণবীর কাপুর। এ খবর চাউর হতেই নেটিজেনরা মনে মনে সীতা ভেবে নিয়েছেন আলিয়াকে। কেউ কেউ সীতা মা বলেও সম্বোধন করছেন তাকে। কিন্তু এতে বিরক্ত অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০২৩ সালের নেটফিক্স ‘তুড়ুম’ অনুষ্ঠানে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন আলিয়া। কিন্তু মুম্বাই বিমানবন্দরে ঢুকতেই তার বিরক্তির কারণ হন পাপারাজ্জিরা। কেননা আলিয়াকে গাড়ি থেকে নামতে দেখেই পাপ্পারাজিরা ‘সীতা মা’, ‘সীতা ম্যাম’ বলে চিৎকার করে ডাকতে থাকেন।

চিৎকার শুনে প্রথমে হতভম্ব হয়ে যান আলিয়া। বিষয়টা বুঝতেই কিছুটা সময় লেগে যায় অভিনেত্রীর। তবে বুঝতে পেরে ভীষণ বিরক্ত হয়ে যান তিনি। এরপরই মুখ ফিরিয়ে নেন পাপ্পারাজিদের থেকে। আলিয়া ভাটের সেই মুহূর্তের ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

তবে আলিয়া বিরক্ত হলেও তার অনুরাগীরা তাকে সীতারূপে দেখতে মুখিয়ে আছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তারা। অনেকেই আলিয়াকে সীতা চরিত্রে অভিনয় করতে দিয়েছেন পরামর্শ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com