• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সাইমন-মৌ খান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১০
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১০

96663258 10

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সাইমন-মৌ খান

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। সিনেমার নাম ‘প্রেমকাব্য’। সিনেমাটি নির্মাণ করবেন রাজু আহমেদ। সম্প্রতি নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন তারা।

এ প্রসঙ্গে মৌ বলেন, চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে চমক আছে। একটি বাংলাদেশের আরেকটি লন্ডনের পাট। এর আগে কখনো দ্বৈত চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছি। চ্যালেঞ্জিং দুটি চরিত্রে আমাকে দেখা যাবে। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।

নির্মাতা জানান, আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণ শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে। দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে। একটানা কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ব্লু জিনজার মাল্টিমিডিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com