• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬ ২:২৮
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ২:২৮

96000045

ফের নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা ফের নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তিনি হারিয়ে যান। নানার এই নিখোঁজের ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী।

নানার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হিমি। সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। এর আগে ২০২৫ সালের (১৭ ফেব্রুয়ারি) তার নানা নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে ফেসবুক পোস্টে হিমি লেখেন, ‘আমার নানা আজ দুপুরে মুন্সীগঞ্জ ঢালিকান্দি পুরাবাজার থেকে হারিয়ে গিয়েছে। হারানোর সময় নীল পাঞ্জাবি পরনে ছিল তার। তার ভুলে যাওয়ার সমস্যা আছে।’

তার কথায়, ‘কেউ সন্ধান পেলে দয়া করে যোগাযোগ করুন 01750152313 নাম্বারে। এই নাম্বার আমার না, কেউ অকারণে কল করে বিরক্ত করবেন না, তাকে কোথাও দেখলে কল করবেন।’

বার্ধক্যজনিত কারণে হিমির নানার কিছুটা ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে একটি নীল রঙের পাঞ্জাবি ছিল। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে পোস্টে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com