• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে হেলিকপ্টার উপহার

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৭
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৭

960002 3

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে হেলিকপ্টার উপহার

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনয়ের পাশাপাশি প্রায়ই তার প্রেমিকের কারণে আলোচনায় আসেন তিনি। আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের। এর আগেও কারাগার থেকেই চমকপ্রদ উপহার দিয়ে জ্যাকলিনের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করেছিলেন সুকেশ।

এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দি এই ব্যবসায়ী প্রেমিক জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। একই সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্রও।

কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন জ্যাকলিনকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।

সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সে জন্যই বিশেষ এই হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে সুকেশ আরও দাবি করেন, এই হেলিকপ্টারটি তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা দিয়ে নয়।

আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে জন্যও ক্ষমা চেয়েছেন সুকেশ। তিনি লিখেছেন, দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না, চিঠিতে সুকেশ দাবি করেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।

গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন সুকেশ।

সেই জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্ম তারিখ অনুযায়ী এবং গায়ে লেখা ছিল তার নামের আদ্যক্ষর। সে সময়ও জেল থেকে দীর্ঘ প্রেমপত্র পাঠিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করলেও সুকেশ নিয়মিত বিরতিতে জেল থেকে তাকে চিঠি ও দামি উপহার পাঠিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com