• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাজারে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:৩৫
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:৩৫

JA968520

বাজারে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
জনপ্রিয় মডেল অভিনেত্রী নায়লা নাঈম বাজার করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, রাজধানী ঢাকার সাভারে বাজার করতে গিয়ে প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তির ধাক্কায় আহত হয়েছেন এবং পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েছেন এই মডেল অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া পোস্টে নায়লা নাঈম লেখেন, ‘ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।’
নায়লা আরও লেখেন, ‘ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না। আমার মা এখনো ভয়ে কাঁপছে।’
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে নায়লা নাঈম লেখেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন?’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com