• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিচ্ছেদের পথে গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৩:৫৬
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৩:৫৬

96639 3

বিচ্ছেদের পথে গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে ফের সম্পর্ক ভাঙন! না এবার কোনও অভিনেতা, অভিনেত্রীর জুটি নয়। বরং বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় দেখা দিয়েছে। শোনা গিয়েছে, নেহা ও রোহনপ্রীত নাকি বিচ্ছেদের কথাও ভাবছেন! তা হঠাৎ করে কী হল এই জুটির? বেশ কদিন থেকেই বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীত সিংয়ের মধ্যে অশান্তি শুরু হয়েছিল। আর সম্প্রতি নেহার জন্মদিনে যেন সেই অশান্তিরই ইঙ্গিত পাওয়া গেল। ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। এবারের জন্মদিনটা নিজের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গেই কাটালেন তিনি। আর অন্যদিকে নেহার অনুরাগীরা লক্ষ্য করলেন নেহাকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি স্বামী রোহনপ্রীত! এর থেকেই রটে গেল রোহন ও নেহার সম্পর্কের ভাঙনের খবর।
২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি শেয়ার করেছিলেন দু’জনে। ২০১৯ সালে মানসিক অবসাদের শিকার হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন নেহা। কিন্তু করোনা কালেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান পপ তারকা।

সেকথাও ইনস্টাগ্রামে জানাতে দ্বিধা করেননি। ‘নেহু দা বিয়া’ নামের মিউজিক ভিডিও করতে গিয়ে রোহনপ্রীতের সঙ্গে প্রেম। স্বল্প সময়ের প্রেমেই সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার। করোনা পরিস্থিতিতে দিল্লিতে বসেছিল বিয়ের আসর। খুব বেশি মানুষ নিমন্ত্রিত না হলেও আয়োজনের জেল্লা কম ছিল না। এবার সেই জীবন সঙ্গীকেই ছাড়তে চলেছেন নেহা! জল্পনা চলছে বলিপাড়ায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com