• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী চমক

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৩:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৩:২৩

96536

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক
এই সময়ের ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ব্যবসা শুরু করেছেন তিনি। ‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামের জুস বার ও ট্রি হাউস দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু করেছেন।

এবার আরও একটি সুসংবাদ দিলেন চমক। সেটি হচ্ছে- ব্যক্তিগত জীবনে যুগলবন্দী হতে চলেছেন চমক। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে চমকের। বিশেষ দিনের স্থিরচিত্রই নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, আনন্দঘন সেই দিনে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com